শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন

শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন
নিউজ ডেস্ক
১২ এপ্রিল ২০২৬

ইরান-এর সঙ্গে গুরুত্বপূর্ণ পারমাণবিক আলোচনা ব্যর্থ হওয়ার ঘোষণা যখন আসছিল, ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্প ছিলেন যুক্তরাষ্ট্রের মিয়ামি-তে একটি মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) প্রতিযোগিতা উপভোগে ব্যস্ত।

শনিবার রাতে জেডি ভ্যান্স পাকিস্তানে দাঁড়িয়ে সাংবাদিকদের জানান, দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি হয়নি। একই সময়ে ট্রাম্পকে দেখা যায় লড়াইয়ের খাঁচার পাশে দাঁড়িয়ে বিজয়ী যোদ্ধাদের পারফরম্যান্স উপভোগ করতে।

এই আয়োজনে ট্রাম্পের পাশে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তার পরিবারের সদস্যরা, ইউএফসি কর্মকর্তারা, ভারতের জন্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর, সংগীতশিল্পী ভ্যানিলা আইস এবং পডকাস্টার জো রোগান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ফ্লোরিডায় যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তি হোক বা না হোক, তাতে তার কিছু আসে যায় না। তার ভাষায়, “যাই হোক, আমরা জিতব। আমরা তাদের সামরিকভাবে পরাজিত করেছি।”

তবে সমালোচকরা বলছেন, বাস্তব পরিস্থিতি ভিন্ন। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি, জ্বালানির দাম বাড়া এবং সামরিক উত্তেজনার প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। এ প্রেক্ষাপটে বিরোধী দল ডেমোক্র্যাটদের পক্ষ থেকে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের দাবি এবং তার মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

এদিকে ট্রাম্পের সঙ্গে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সন্তান ইভাঙ্কা ট্রাম্প, টিফানি ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তবে তার জামাতা জ্যারেড কুশনার সেখানে ছিলেন না; তিনি পাকিস্তানে আলোচনার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

সূত্র- নিউইয়র্ক টাইমস