যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু
নিউজ ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নৌ-অবরোধকে ইসরায়েল সমর্থন করে। তার মতে, এই পদক্ষেপ ইরানের ওপর চাপ বাড়াতে কার্যকর হতে পারে।

তিনি আরও জানান, ইরান যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক দৃঢ় রয়েছে এবং এতে কোনো ধরনের অবনতি হয়নি। ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, আলোচনার একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল—যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান বন্ধ রাখবে এবং এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত রাখবে। তবে তার দাবি, ইরান সেই শর্ত পূরণ করেনি, ফলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

এছাড়া ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিও আলোচনার একটি প্রধান বিষয় ছিল বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া এবং দীর্ঘ সময়ের জন্য এই কর্মসূচি বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন নেতানিয়াহু।

বিশ্লেষকদের মতে, এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়াতে পারে এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে।

 

সূত্র: টাইমস অব ইসরায়েল