ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানি স্পিকারের

ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানি স্পিকারের
নিউজ ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬

ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের ঘালিবাফ যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর বার্তা দিয়ে বলেছেন, উপসাগরীয় বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না করা হলে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

শুক্রবার সামাজিকমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, হরমুজ প্রণালি খোলা থাকবে নাকি বন্ধ থাকবে— সেই সিদ্ধান্ত অনলাইনে নয়, বরং মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করে নেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান, প্রণালিতে জাহাজ চলাচল নির্ধারিত রুটে এবং ইরানের অনুমতির ভিত্তিতেই পরিচালিত হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প-এর সাম্প্রতিক সামাজিকমাধ্যম পোস্টগুলোর সমালোচনা করে ঘালিবাফ বলেন, সেগুলো “মিথ্যা”। তবে কোন পোস্টগুলোকে তিনি মিথ্যা বলছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

সূত্র: সিএনএন