হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান

হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান
১৫ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালির পূর্বাঞ্চলীয় আকাশসীমায় আরও একটি মার্কিন নির্মিত এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া সামরিক তৎপরতার মধ্যে এটি দ্বিতীয় ড্রোন ভূপাতিতের ঘটনা। তবে ড্রোনটি কীভাবে এবং কোথায় ভূপাতিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ইরানি বাহিনী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনের বরাতে আল জাজিরা জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালি ও এর আশপাশে ইরানি বাহিনীর পরিচালিত অভিযানে এ নিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি চারটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এমকিউ-১ ড্রোন মূলত নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আকাশসীমায় একের পর এক ড্রোন ভূপাতিত করার দাবি ঘিরে অঞ্চলটিতে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।