রাষ্ট্রপতির অপশন আছে পদত্যাগ করার, সরকারের বলার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
রাষ্ট্রপতির অপশন আছে পদত্যাগ করার, সরকারের বলার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের কোনো বক্তব্য বা সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতি চাইলে সংবিধান অনুযায়ী পদত্যাগ করতে পারেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক সুযোগ রয়েছে এবং তিনি যদি পদত্যাগ করতে চান, তাহলে প্রচলিত বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত ও সাংবিধানিক প্রক্রিয়ার অংশ। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বলার বা সিদ্ধান্ত দেওয়ার কিছু নেই।