জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

জাতীয়
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
২৬ জুলাই ২০২৬

সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় অস্থায়ী রাষ্ট্রপতিকে তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে, কর্মসূচির অংশ হিসেবে দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের।