১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য নির্ধারণের ফলে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৮ টাকা।
এর আগে একই ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।
রোববার (২ আগস্ট) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিটেইলার পর্যায়ে ভোক্তাদের জন্য মূসকসহ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী কোনো আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে বলে জানিয়েছে বিইআরসি।


