বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মন্ত্রী বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরবেন জুলাইযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। এ ছাড়া গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, সাধারণ মানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধকে কেন্দ্র করে বিভিন্ন পরিবেশনা থাকবে বলে জানানো হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, উদ্বোধনের পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণমানুষের অংশগ্রহণ এবং শহীদ ও জুলাইযোদ্ধাদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মন্ত্রী বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরবেন জুলাইযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। এ ছাড়া গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, সাধারণ মানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধকে কেন্দ্র করে বিভিন্ন পরিবেশনা থাকবে বলে জানানো হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, উদ্বোধনের পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণমানুষের অংশগ্রহণ এবং শহীদ ও জুলাইযোদ্ধাদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।


