তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী

জাতীয়
তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী
৬ আগস্ট ২০২৬

দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমানে গ্যাসক্ষেত্রে ‘ফ্রিজিং’ কার্যক্রম চলমান রয়েছে। এই প্রক্রিয়া শেষ হলে বিকেল থেকেই ধাপে ধাপে গ্যাস সঞ্চালন পুনরায় শুরু হবে।

মন্ত্রী জানান, গ্যাস সঞ্চালন শুরু হওয়ার পর পাইপলাইনের চাপ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এর ফলে উৎপাদন ও সরবরাহ সক্ষমতাও পর্যায়ক্রমে বাড়ানো সম্ভব হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, যেসব এলাকায় গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে গেছে, সেখানে পরিস্থিতির উন্নতি হতে কিছুটা সময় লাগবে। তবে ধাপে ধাপে সরবরাহ স্বাভাবিক করার কাজ চলছে।

এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সার্বিকভাবে গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরতে অন্তত দুই থেকে তিন দিন সময় প্রয়োজন হবে।