প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
১০ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার কিছুক্ষণ আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে বৈঠকে অংশ নেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে বৈঠকে ঠিক কোন কোন বিষয় গুরুত্ব পেয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

বৈঠক শেষে এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার ব্রিফিংয়ে বৈঠকের আলোচ্য বিষয় ও দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ওই বৈঠকের পরই প্রধানমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের মধ্যে সাক্ষাতের বিষয়টি সামনে আসে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এ বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।