দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেলো ৬ হাজার ১৭৬ জন

জাতীয়
দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেলো ৬ হাজার ১৭৬ জন
১০ আগস্ট ২০২৬

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে। এবার দাখিলে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪৯ শতাংশ।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর দেশের ৭৪১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। আর জিপিএ-৫ অর্জন করেছে ৬ হাজার ১৭৬ জন শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবে। পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও দাখিল পরীক্ষার ফল সংগ্রহ করা যাবে।

দাখিল পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও পাওয়া যাবে।