ভারত থেকে আমরা ইতিবাচক ফলের অপেক্ষায়: তথ্যমন্ত্রী

জাতীয়
ভারত থেকে আমরা ইতিবাচক ফলের অপেক্ষায়: তথ্যমন্ত্রী
১২ আগস্ট ২০২৬

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে এমন কোনো সংকট নেই, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ থেকে ইতিবাচক বার্তা নিয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় গেছেন দেশটির রাষ্ট্রদূত।

বুধবার (১২ আগস্ট) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে রাষ্ট্রদূত নিজেই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সমাধান অসম্ভব—এমন কোনো সংকট নেই বলে জানিয়েছেন। বাংলাদেশ থেকে ইতিবাচক বার্তা নিয়েই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে গেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কাঙ্ক্ষিত ইতিবাচক ফলাফলের জন্য সরকার অপেক্ষা করছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে বিভিন্ন গুঞ্জনের প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের কোনো তথ্য সরকারের নজরে আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব বিষয় সরকার গুরুত্ব দিয়ে দেখছে না বলেও জানান তিনি।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তরুণদের দক্ষতা উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর তরুণদের দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তরুণদের দক্ষতা কীভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়েও সরকার কাজ করছে।

তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঋণের মাধ্যমে তরুণদের ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা নিয়েও কাজ চলছে।