সব প্রত্যাশা দ্রুত পূরণ সম্ভব নয়, পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার: পানিসম্পদমন্ত্রী

জাতীয়
সব প্রত্যাশা দ্রুত পূরণ সম্ভব নয়, পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার: পানিসম্পদমন্ত্রী
২৩ আগস্ট ২০২৬

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। তবে মানুষের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (২২ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মাদ মোশাররফ হোসেনের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, একজন রাজনীতিবিদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা সবসময়ই বেশি থাকে। বর্তমান সরকার জনগণের সেই প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, অতীতের সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ককে বেশি গুরুত্ব দিতে গিয়ে দেশের সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি করেছিল। তবে বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে দেশের রাজনৈতিক দলগুলোর স্বাধীন মতপ্রকাশের সুযোগ নিশ্চিত করেছে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, জনগণের আস্থা ধরে রাখতে সরকারের প্রতিটি পদক্ষেপে বাস্তবতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মানুষের প্রত্যাশা পূরণে সরকার ধীরে ধীরে কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে।