প্রেসিডেন্ট মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন

জাতীয়
প্রেসিডেন্ট মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন
২৩ আগস্ট ২০২৬

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় নতুন দায়িত্বে তার সাফল্য ও কল্যাণ কামনা করেন কাতারের আমির।

শেখ তামিম আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও বিস্তৃত হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উল্লেখ্য, গত ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন শুক্রবার তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।