১১ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ইসির গেজেট প্রকাশ

জাতীয়
১১ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ইসির গেজেট প্রকাশ
৩০ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৩০ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত গেজেটে সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি জানানো হয়।

পুনর্নির্ধারিত আসনগুলো হলো—ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গেজেট অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে সদর উপজেলার সঙ্গে নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা যুক্ত করা হয়েছে। বগুড়া-২ আসনে শিবগঞ্জ উপজেলার পাশাপাশি অন্তর্ভুক্ত হয়েছে নবগঠিত মোকামতলা উপজেলা।

ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে যুক্ত হয়েছে দক্ষিণ গফরগাঁও উপজেলা। কুমিল্লা-৩ আসনে মুরাদনগর উপজেলার সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে নবগঠিত বাঙ্গরা উপজেলা।

অন্যদিকে চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ির সঙ্গে নবগঠিত ফটিকছড়ি উত্তর এবং কক্সবাজার-১ আসনে মাতামুহুরী উপজেলা যুক্ত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪ আসনের সীমানাতেও প্রশাসনিক পুনর্বিন্যাসের কারণে পরিবর্তন আনা হয়েছে। তবে নতুন উপজেলা ও প্রশাসনিক ইউনিট অন্তর্ভুক্তির ফলে অধিকাংশ আসনের ভৌগোলিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন হয়নি।