বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী

জাতীয়
বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী
১ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অতীতের কোনো নির্দিষ্ট পর্যায়ে আটকে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের পারস্পরিক বাণিজ্য ও জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর বিষয়ে ভারত আগ্রহী বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও ভারতের মধ্যে ছোট-বড় কোনো বিষয় নেই। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় ভারত। একই সঙ্গে ঢাকা-দিল্লির বাণিজ্যিক সম্পর্ক কীভাবে আরও সম্প্রসারণ করা যায়, তা নিয়েও দুই দেশ ভাবছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের রাজনীতি সম্পর্কে নির্বাচিত সরকারই সবচেয়ে ভালোভাবে জানে। ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও শক্তিশালী করতে চায়।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার মন্ত্রণালয়ে স্বাগত জানাতে আসার প্রসঙ্গও বৈঠকে উঠে আসে বলে জানান তিনি।

বৈঠকে স্থানীয় সরকার ও স্থানীয় নির্বাচন নিয়ে দুই দেশের অভিজ্ঞতা বিনিময় হয়েছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, স্থানীয় নির্বাচন আয়োজন সরকারের জন্য একটি চ্যালেঞ্জিং বিষয়। এ ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে।