রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরফত আলী সপু ও সদস্য কামরুজ্জামান রতন এমপির নেতৃত্বে প্রতিনিধি দলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ সময় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
সাক্ষাৎকালে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র ও শিক্ষক হিসেবে নিজের স্মৃতিচারণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। তিনি বলেন, একসময় ঢাকা কলেজ দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে পরিচিত ছিল। দেশের রাজনীতি, নেতৃত্ব, সাহিত্য, বুদ্ধিবৃত্তিক চর্চা, সাংবাদিকতা ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ও আলোকিত মানুষ তৈরিতে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
রাষ্ট্রপতি হিসেবে ঢাকা কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় সংগঠনের সদস্যরা এ সময় আনন্দ ও গর্ব প্রকাশ করেন।


