ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

জাতীয়
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
৭ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার পর সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময় তিনি বলেন, সংঘাত কিংবা প্রতিশোধের রাজনীতি নয়, সহনশীলতার মনোভাব নিয়ে সবাইকে দেশকে এগিয়ে নিতে হবে। আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে জাতীয় অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নতুন এই বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে।