চাঁদাবাজি প্রতিরোধে নাসিরুদ্দীন পাটওয়ারীর ‘চান্দাবাজ ডট কম’ ওয়েবসাইট চালু

অন্যান্য
চাঁদাবাজি প্রতিরোধে নাসিরুদ্দীন পাটওয়ারীর ‘চান্দাবাজ ডট কম’ ওয়েবসাইট চালু
নিউজ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬

দেশজুড়ে চাঁদাবাজি প্রতিরোধে ‘চান্দাবাজ ডট কম’ (chandabaaj.com) নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। এই উদ্যোগ গ্রহণ করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয় নাসিরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ওয়েবসাইটটি লাইভ হয়েছে। সাধারণ ব্যবহারকারীরাও সরাসরি chandabaaj.com URL-এ গিয়ে ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন।

ওয়েবসাইট লঞ্চের পর সারাদেশ থেকে ইতিমধ্যেই প্রায় ৮টি চাঁদাবাজি সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে। এসব তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে সমস্যার প্রকৃতি অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চালাবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন,

“আপনার এলাকায় যদি চাঁদাবাজির কোনো ঘটনা ঘটে, তাহলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিক রিপোর্ট করুন। এতে অপরাধীরা দ্রুত চিহ্নিত হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সহজ হবে।”

তিনি আরও বলেন,

“আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো জায়গা নেই।”

এই ওয়েবসাইট নাগরিকদের পক্ষ থেকে চাঁদাবাজি, আগ্রহজনক চাপ-প্রভাব বা অভিযোগ সরাসরি জানিয়ে সমস্যার অনুমান-নিরসনে সাহায্য করবে বলে দাবি করা হয়েছে।