‘সাবাহ’ নিউজের ১ বছর: সত্য, সাহস আর বিশ্বাসের এক নির্ভরযোগ্য যাত্রা

অন্যান্য
‘সাবাহ’ নিউজের ১ বছর: সত্য, সাহস আর বিশ্বাসের এক নির্ভরযোগ্য যাত্রা
নিউজ ডেস্ক
১০ এপ্রিল ২০২৬

ডিজিটাল সাংবাদিকতার জগতে এক বছরের সফল পথচলা সম্পন্ন করলো সাবাহ নিউজ। প্রতিষ্ঠার পর থেকে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দ্রুত সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করেছে এই অনলাইন নিউজ প্ল্যাটফর্মটি।

সাবাহ নিউজের এই এক বছরে রয়েছে নানা সাফল্যের গল্প। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, সমসাময়িক বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন এবং মানবিক গল্প তুলে ধরে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে পাঠকমহলে নিজস্ব অবস্থান তৈরি করেছে। প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনা এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতি সাবাহ নিউজকে আরও জনপ্রিয় করে তুলেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সাবাহ নিউজের সম্পাদক এম ছাইফুল ইসলাম বলেন, “শুরুটা সহজ ছিল না, কিন্তু আমাদের টিমের নিষ্ঠা ও পাঠকদের ভালোবাসায় আজ আমরা এক বছর পূর্ণ করতে পেরেছি। ভবিষ্যতে আরও নির্ভরযোগ্য ও মানসম্মত সংবাদ পরিবেশনের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই উপলক্ষে সাবাহ নিউজ তাদের পাঠক, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে।

আগামী দিনগুলোতে আরও নতুনত্ব, গভীরতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

এক বছর পূর্তির এই মাইলফলক সাবাহ নিউজের জন্য যেমন গর্বের, তেমনি ভবিষ্যতের পথচলার জন্য নতুন অনুপ্রেরণাও।