যারা নিতে পারবে না হামের টিকা
দেশে হাম রোগের সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রতিদিনই নতুন আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে। এমন পরিস্থিতির জন্য অতীতে টিকাদান কর্মসূচির ঘাটতিকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা।
সরকার ইতোমধ্যে হামের টিকা কার্যক্রম জোরদার করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। তবে সব শিশু এই টিকা নিতে পারবে না—এমন সতর্কতাও দিচ্ছেন বিশেষজ্ঞরা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও প্রিভেনটিভ মেডিসিন চিকিৎসক লেলিন চৌধুরী জানিয়েছেন, যেসব শিশু ঠাণ্ডা, কাশি বা জ্বরে ভুগছে, তাদের এই সময় টিকা না নেওয়াই ভালো। এছাড়া, প্রথম ডোজ নেওয়ার পর চার সপ্তাহ পূর্ণ না হলে পরবর্তী ডোজ দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
বিশেষজ্ঞরা বলছেন, অসুস্থ অবস্থায় টিকা দিলে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে, কারণ তখন শিশুর শরীর পুরোপুরি প্রস্তুত থাকে না। তাই সুস্থ হয়ে নির্ধারিত সময় পার হওয়ার পর টিকা নেওয়াই নিরাপদ।
চিকিৎসকদের মতে, হাম অত্যন্ত সংক্রামক হলেও সঠিক সময় ও শারীরিক অবস্থার বিবেচনায় টিকা গ্রহণ করলে এই রোগ থেকে কার্যকর সুরক্ষা পাওয়া সম্ভব।

