ক্যানসার প্রতিরোধে সহায়তা করে সজনে পাতা

অন্যান্য
ক্যানসার প্রতিরোধে সহায়তা করে সজনে পাতা
নিউজ ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬

পুষ্টিগুণে সমৃদ্ধ পরিচিত সবজি সজনে শুধু স্বাদেই নয়, স্বাস্থ্য উপকারিতার দিক থেকেও অনন্য। সজনে ডাঁটার পাশাপাশি এর পাতা ও ফুলও অত্যন্ত পুষ্টিকর। বিশেষজ্ঞদের মতে, সজনে পাতায় থাকা নানা ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গবেষণায় দেখা গেছে, সজনে পাতায় প্রায় ২৭ শতাংশ আমিষ, ৩৮ শতাংশ শর্করা, ২ শতাংশ ফ্যাট এবং ১৯ শতাংশ ফাইবার রয়েছে। এছাড়া এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিংক ও আয়রনের মতো প্রয়োজনীয় খনিজ উপাদানও প্রচুর পরিমাণে থাকে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক
সজনে পাতার নির্যাস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এতে থাকা বিভিন্ন প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রক্তচাপ কমাতে কার্যকর
সজনে পাতায় থাকা কোয়ার্সেটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। নিয়মিত সজনে পাতা খেলে রক্তচাপ কমার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।

ক্যানসার প্রতিরোধে সম্ভাবনা
বিশেষজ্ঞরা বলছেন, সজনে পাতায় থাকা ‘নিয়াজিমাইসিন’ নামের উপাদান ক্যানসার কোষ গঠনে বাধা দিতে পারে। কিছু গবেষণায় এও উল্লেখ করা হয়েছে, সজনে গাছের বিভিন্ন অংশে এমন উপাদান রয়েছে যা ক্যানসার কোষ ধ্বংসে সহায়ক ভূমিকা রাখতে পারে।

লিভার সুস্থ রাখতে ভূমিকা
সজনে পাতা নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে। গবেষণায় দেখা গেছে, এটি কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে এবং লিভারের প্রদাহ হ্রাস করে।

চোখের যত্নে কার্যকর
সজনে পাতায় থাকা বিটা-ক্যারোটিন দৃষ্টিশক্তি উন্নত করতে এবং চোখের বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে।

এছাড়া সজনে পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকায় হজমজনিত সমস্যা, কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিক সমস্যায় উপকার পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত খাদ্যতালিকায় সজনে অন্তর্ভুক্ত করলে শরীর সুস্থ রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।