আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আমের যাত্রা শুরু

অন্যান্য
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আমের যাত্রা শুরু
নিউজ ডেস্ক
২২ মে ২০২৬

মধ্যপ্রাচ্য ও ইউরোপের কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের আম। ২১ মে আম রপ্তানির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্ধোধন করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।

দেশগুলো হলো— সৌদি আরব, ইউএই, কাতার, যুক্তরাজ্য ও জার্মানি।

মন্ত্রী জানান, আম বিদেশে পাঠাতে সরকার উৎসাহিত করছে। দেওয়া হচ্ছে নানা ধরণের সুবিধা। আজ যাচ্ছে ৭ টন আম। এর আগে, চলতি মৌসুমে সাড়ে ৪১ টন আম যুক্তরাজ্য, জার্মানি, লেবানন, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে, রপ্তানিকারকরা অভিযোগ করেন— পাকিস্তান, থাইল্যান্ড বা কেনিয়ার তুলনায় বাংলাদেশের আম রপ্তানির উড়োজাহাজ ভাড়া ৫০ শতাংশ বেশি। পচনশীল পণ্য পরিবহনের জন্য ডেডিকেটেড কার্গো ফ্লাইট নেই। ফলে যাত্রীবাহী বিমানের ওপর নির্ভর করতে হচ্ছে। হাতছাড়া হচ্ছে বাজার।

প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন, এক সময় শুধু প্রবাসীরা বাংলাদেশের আম খেলেও এখন সুইজারল্যান্ড, সুইডেনসহ ইউরোপের সুপারশপে বিক্রি হচ্ছে। ৩৮টি দেশে রপ্তানির অভিজ্ঞতা রয়েছে ব্যবসায়ীদের।