মিরসরাইয়ের ওসি–জামায়াত প্রার্থীর কথোপকথনের ভিডিও ভাইরাল

যদি সহায়ক পুলিশ লাগে, আমি শিবির-জামায়াতের লোক দেব: ওসিকে জামায়াতের প্রার্থী

রাজনীতি
যদি সহায়ক পুলিশ লাগে, আমি শিবির-জামায়াতের লোক দেব: ওসিকে জামায়াতের প্রার্থী
নিউজ ডেস্ক
২৮ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ও চট্টগ্রাম-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমানের একটি কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, উভয়ের মধ্যে স্থানীয় নিরাপত্তা ও ডাকাতি প্রতিরোধ নিয়ে আলোচনা হয়।

ভিডিওতে সাইফুর রহমান ওসিকে বলেন, “আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান, পুলিশের সহায়তা প্রয়োজন মনে করেন, আমি শিবির-জামায়াতের লোক দেব। ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করতে চাইলে, আমি স্পেশালি লোক সরবরাহ করব।”
তিনি আরও বলেন, মিরসরাইয়ে ক্রমবর্ধমান ডাকাতি বন্ধ করার জন্য তাদের সীমিতভাবে সহযোগিতা করা সম্ভব, তবে সরাসরি বাড়িতে হানা দেওয়া ঝুঁকিপূর্ণ।

ওসির সঙ্গে কথোপকথনের সময় ভিডিওতে দেখা যায়, ওসি আতিকুর রহমান প্রতিক্রিয়ায় বলেন, “এই মুহূর্তে আমাদের আপনার সহযোগিতা দরকার। অন্তত ১৫ দিন সহযোগিতা করুন, আমরা মাঠে সক্রিয় পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করব। সমাজসেবীদের দল করে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যোগাযোগ রাখব।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নিরাপত্তা ও রাজনৈতিক সহযোগিতা নিয়ে এই ধরনের কথোপকথনকে অনেকে উদ্বেগজনক হিসেবে দেখছেন।

মিরসরাই থানা থেকে জানা গেছে, এই ভিডিওটি মূলত স্থানীয় নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে ধারণ করা হয়েছিল। তবে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি প্রশাসন পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।