খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার এয়ার অ্যাম্বুলেন্স শেষ মুহূর্তে বাতিল

রাজনীতি
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার এয়ার অ্যাম্বুলেন্স শেষ মুহূর্তে বাতিল
নিউজ ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স শেষ মুহূর্তে না আসার সিদ্ধান্ত নিয়েছে অপারেটর প্রতিষ্ঠান।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে। এ বিষয়ে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “আমরা এ আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করছি।”

এর আগে বিমানটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে বলে অনুমোদন দেওয়া হয়েছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিমানটি ছিল বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেল, যা দীর্ঘ দূরত্বে মেডিকেল ইভাকুয়েশনের জন্য ব্যবহৃত হয়। কাতার সরকারের সহযোগিতায় এ বিমান জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া হয়েছিল।

স্লট বাতিলের কারণ বা অপারেটরের সিদ্ধান্তের পেছনের বিস্তারিত ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। বিএনপি পক্ষও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।