আইসিইউতে খালেদা জিয়া: ডা. জাহিদ

রাজনীতি
আইসিইউতে খালেদা জিয়া: ডা. জাহিদ
নিউজ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, সংকটাপন্ন রোগীর জন্য চিকিৎসা বিজ্ঞানের যে মানদণ্ড রয়েছে, সেই অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে খালেদা জিয়াকে।

বুধবার রাতে গণমাধ্যমকে তিনি বলেন, “দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি শক্তিশালী মেডিকেল টিম তাঁর চিকিৎসায় নিয়োজিত রয়েছে। একজন সংকটাপন্ন রোগীর জন্য প্রয়োজনীয় সব ধরনের উন্নত চিকিৎসাই দেওয়া হচ্ছে এবং তিনি চিকিৎসার প্রতি সাড়া দিচ্ছেন।”

চিকিৎসক দল জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা জটিল হলেও চিকিৎসা পরিকল্পনা প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে। আইসিইউতে প্রতিটি মুহূর্তে তাঁর অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মেডিকেল টিমের সদস্যরা বলছেন, রোগীর অবস্থা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তামূলক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসার প্রতিটি ধাপে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে।