জাতীয় পার্টির উপদেষ্টা পেলেন এনসিপির মনোনয়ন

রাজনীতি
জাতীয় পার্টির উপদেষ্টা পেলেন এনসিপির মনোনয়ন
নিউজ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির (জাপা) বর্তমান উপদেষ্টা তারেক এ আদেল। বুধবার সকালে ঘোষিত এনসিপির প্রথম দফার প্রার্থী তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

ঘোষিত ১২৫ জন প্রার্থীর তালিকায় তারেক এ আদেলকে সামনে আনলেও জাতীয় পার্টির সরকারি ওয়েবসাইটে এখনো তাকে দলের উপদেষ্টা হিসেবেই দেখানো হচ্ছে। সাইটটিতে তার ছবি ও পদ অপরিবর্তিত রয়েছে।

মনোনয়ন তালিকা প্রকাশের সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, প্রার্থীদের নিয়ে যাচাই-বাছাই অব্যাহত আছে। তিনি বলেন, “যাদের নাম ঘোষণা করেছি, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠলে তদন্ত করে প্রার্থিতা বাতিল করা হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “দুর্নীতিবাজ বা চাঁদাবাজ কাউকে আমরা সংসদে পাঠাতে চাই না। আওয়ামী লীগ বা জাতীয় পার্টির বিতর্কিত কোনো নেতাকেও প্রার্থী করবো না। প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে প্রার্থিতা বাতিল করা হবে।”

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, প্রয়োজন হলে ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন আনা হবে। “কোনো আসনে যদি আরও যোগ্য প্রার্থী পাওয়া যায়, কিংবা কারও বিরুদ্ধে অভিযোগ আসে, তাহলে মনোনয়ন পুনর্বিবেচনা করা হবে,” বলেন তিনি।