ওসমান হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান

রাজনীতি
ওসমান হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান
নিউজ ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৫

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুরুতর আহত হওয়ার পর তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার রাতের এই সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং চিকিৎসক ডাঃ আমান। তারা পরিবারের খোঁজখবর নেন এবং হাদির সুস্থতার জন্য সমর্থন জানান।

উন্নত চিকিৎসার জন্য রাত ৮টা ৫ মিনিটে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। ঢামেক থেকে রাত সাড়ে ৭টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় হাদিকে গুলি করে আহত করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢামেকের জরুরি বিভাগে তার প্রাথমিক চিকিৎসা চলছে।

চিকিৎসকরা জানিয়েছেন, হাদির বাম কানের পাশে এক রাউন্ড গুলির আঘাত রয়েছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যায় আছেন।