খুনিদের আশ্রয় দিলে ভারতীয় দূতাবাসের কার্যক্রম চলবে না: ইনকিলাব মঞ্চ

রাজনীতি
খুনিদের আশ্রয় দিলে ভারতীয় দূতাবাসের কার্যক্রম চলবে না: ইনকিলাব মঞ্চ
নিউজ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের আগামীকাল সোমবারের মধ্যে গ্রেপ্তার না করা হলে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।

রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন। তারা জানান, ঘটনার প্রতিবাদে সোমবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। এ কর্মসূচিতে সব শ্রেণি-পেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে ইনকিলাব মঞ্চের নেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার শরিফ ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তারা বলেন, হামলার ঘটনার পরও আসামিদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি নেই, যা উদ্বেগজনক।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

একই সঙ্গে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলায় জড়িত ব্যক্তিরা যদি ভারতে আশ্রয় পায় এবং সে ক্ষেত্রে ভারত সহযোগিতা করে, তাহলে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না।

উল্লেখ্য, গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত শরিফ ওসমান হাদি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।