জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি, সিঙ্গাপুরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত

রাজনীতি
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি, সিঙ্গাপুরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
নিউজ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরেই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চ জানায়, চিকিৎসকদের মতে শরিফ ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এই অবস্থায় তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, যদি শরিফ ওসমান হাদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করেন, তবে দেশের স্বাধীনতাকামী ও নির্যাতিত জনগণকে সার্বভৌমত্ব রক্ষার দাবিতে শাহবাগে সমবেত হওয়ার আহ্বান জানানো হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং প্রয়োজনে সারাদেশ অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তি ভারত পালিয়ে গেলে তাকে গ্রেপ্তারে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনার দাবি জানানো হয়েছে।