জানা গেল ভারতের কোথায় আছে হাদির ওপর গুলি চালানো ফয়সাল

রাজনীতি
জানা গেল ভারতের কোথায় আছে হাদির ওপর গুলি চালানো ফয়সাল
নিউজ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৫

গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ১২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত ফয়সাল দেশত্যাগ করেছে। পুলিশের তদন্তে উঠে এসেছে, গুরুত্বপূর্ণ আলামতও পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।

ফিলিপ নামের অভিযুক্তের দুই সহযোগী স্বীকার করেছেন, ফয়সাল ও তার সহযোগী ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে। ফয়সালের ফোনের আইপি অ্যাড্রেস মহারাষ্ট্রে ধরা পড়েছে। তিনি একটি ভারতীয় সংস্থার ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগ রক্ষা করছেন।

তদন্তে প্রকাশ, হত্যাকাণ্ডের নকশা পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল। গত জুলাইয়ে ফয়সাল কবির, কামাল, রুবেল ও মাইনুদ্দিনের সঙ্গে মিশন শুরু করে। হত্যার পরিকল্পনা অনুযায়ী, তারা দেশে ফিরে নির্বাচনী প্রচারণা চলাকালীন হাদির সঙ্গে সম্পর্ক স্থাপন করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গোয়েন্দা তথ্য অনুযায়ী, ৪ ডিসেম্বর রাত ৮:১৮ মিনিটে ফয়সাল ও কবির বাংলামোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে বৈঠকে যোগ দেয়। পরের রাতে ফয়সাল আলমগীরের সঙ্গে দ্বিতীয় বৈঠকে নির্বাচনী প্রচারণা নিয়ে আলোচনা করে। এরপর হাদির প্রচারণায় সরাসরি যুক্ত হয়ে হত্যার মিশন চূড়ান্ত করা হয়।

হামলার দিন, ফয়সাল ও আলমগীর পূর্বপরিকল্পনা অনুযায়ী হেমায়েতপুরের একটি রিসোর্ট থেকে মোটরসাইকেলে সেগুনবাগিচার উদ্দেশ্যে রওনা হয়। দুপুর ২:২৪ মিনিটে ফয়সাল হাদির ওপর গুলি চালায়। ঘটনার পর থেকে ফয়সাল পলাতক এবং তার সন্ধান চলছে।

পুলিশ এবং গোয়েন্দা সংস্থা অভিযান চালাচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় আনার জন্য তদন্ত তৎপর রয়েছে।