জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল

রাজনীতি
জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল
নিউজ ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (বিএনএসডি) তার কেন্দ্রীয় সংসদের জরুরি সভা ডেকেছে। সভাটি আগামী রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে অনুষ্ঠিত হবে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতাকর্মীদের সভায় উপস্থিত থাকার জন্য সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নির্দেশ দিয়েছেন।

সূত্র জানায়, জরুরি সভায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ছাত্র সংগঠনের কার্যক্রম এবং শীর্ষ নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়ন বিষয়ক আলোচনা করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব