হাদি হত্যার বিচারে ইনকিলাব মঞ্চের ২ দফা ঘোষণা
ইনকিলাব মঞ্চ শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় দ্রুত বিচার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে দুই দফা দাবি উত্থাপন করেছে। রবিবার সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে এই দুই দফা ঘোষণা করা হয়।
সংগঠনটি প্রথমত, হত্যাকাণ্ডে জড়িত খুনি, পরিকল্পনাকারী, সহায়ক, আশ্রয়দাতা এবং পলায়নকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ১২ ডিসেম্বর থেকে হত্যাকাণ্ডের পর এখন পর্যন্ত বিচারের জন্য সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টার মাধ্যমে জাতির সামনে ব্যাখ্যা করতে হবে।
দ্বিতীয়ত, সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে থাকা ফ্যাসিস্টদের দোষ চিহ্নিত করে তাদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি আনার দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চ হুঁশিয়ারি দিয়েছে, যদি যথোপযুক্ত ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হন, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।


