ঢাকা-১০ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ

রাজনীতি
ঢাকা-১০ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ
নিউজ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে ফরম সংগ্রহ করেন।

ঢাকা-১০ আসনটি নিউমার্কেট, হাজারিবাগ, কলাবাগান ও ধানমন্ডি থানাকে অন্তর্ভুক্ত করে গঠিত। গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এর আগে গত ১০ ডিসেম্বর তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আসিফ মাহমুদ ভূঁইয়া বলেন, “ঢাকা-১০ আসনের জনগণের কণ্ঠকে প্রাধান্য দিতে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে ফরম সংগ্রহ করেছি। আমি আশা করি এই পদক্ষেপ এলাকার মানুষের জন্য নতুন সুযোগ এবং পরিবর্তনের প্রতীক হবে।”