প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ছিল পরিকল্পিত: নাহিদ ইসলাম

রাজনীতি
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ছিল পরিকল্পিত: নাহিদ ইসলাম
নিউজ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ছিল পূর্বপরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সোমবার (২২ ডিসেম্বর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক প্রতিবাদ সভায় তিনি এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান এবং শহীদ শরিফ ওসমান হাদির নাম ব্যবহার করে হামলা চালানো হয়েছে, যা স্পষ্টভাবে রাজনৈতিক প্রেক্ষাপট নির্দেশ করে।

নাহিদ ইসলাম বলেন, সরকারের ভেতরের কোনো অংশ এই হামলার সাথে সংশ্লিষ্ট থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি সরকারকে আহ্বান জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে তাদের বিচার নিশ্চিত করতে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সভা আয়োজন করে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভা শেষে হোটেলের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য এখন ঐক্যবদ্ধ প্রতিরোধের সময় এসেছে।