তারেক রহমানের দেশে ফেরার দিনে রেলওয়ে চালাচ্ছে ২০টি বিশেষ ট্রেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের যাত্রীদের সুবিধার্থে রেলওয়ে ২৫ ডিসেম্বর ১০টি রুটে মোট ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী জানান, বিশেষ ট্রেন চালানোর পাশাপাশি কিছু নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচও সংযুক্ত করা হবে। এই কারণে রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর–রাজশাহী) ট্রেনের যাত্রা ওই দিনে স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় থেকে দলের নেতাকর্মীদের ঢাকায় যাতায়াতের জন্য বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচের আবেদন করা হয়েছিল। সেই আবেদন অনুযায়ী রেলওয়ে এই ব্যবস্থা নিয়েছে।
বিশেষ ট্রেন যেসব রুটে চলবে, সেগুলো হলো:
-
কক্সবাজার–ঢাকা–কক্সবাজার
-
জামালপুর–ময়মনসিংহ–ঢাকা–জামালপুর
-
টাঙ্গাইল–ঢাকা–টাঙ্গাইল
-
ভৈরববাজার–নরসিংদী–ঢাকা–নরসিংদী–ভৈরববাজার
-
জয়দেবপুর–ঢাকা ক্যান্টনমেন্ট–জয়দেবপুর (গাজীপুর)
-
পঞ্চগড়–ঢাকা–পঞ্চগড়
-
খুলনা–ঢাকা–খুলনা
-
চাটমোহর–ঢাকা ক্যান্টনমেন্ট–চাটমোহর
-
রাজশাহী–ঢাকা–রাজশাহী
-
যশোর–ঢাকা–যশোর
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, এই ব্যবস্থার মাধ্যমে প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচে যাতায়াতকারী সকলকে নির্বাচনী আচরণবিধি-২০২৫ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।


