ইসি থেকে ভোটার নিবন্ধন শেষ করে গুলশান রওনা তারেক রহমান

রাজনীতি
ইসি থেকে ভোটার নিবন্ধন শেষ করে গুলশান রওনা তারেক রহমান
নিউজ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করানোর জন্য শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে উপস্থিত হন। দুপুর ১টার দিকে ইসিতে পৌঁছান তিনি।

নির্বাচন ভবনের ইটিআই ১০৪ নম্বর কক্ষে তার আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যানসহ সমস্ত ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়। প্রক্রিয়া শেষে বেলা ১টা ২০ মিনিটে তিনি ইসি ভবন ত্যাগ করেন।

ইসি থেকে বের হওয়ার পর তারেক রহমান গুলশানের বাসভবনের দিকে রওনা হন। এ সময় তার গাড়িবহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব