শাহবাগ মোড়ে পুনরায় অবরোধে ইনকিলাব মঞ্চ ও শিক্ষার্থীরা

রাজনীতি
শাহবাগ মোড়ে পুনরায় অবরোধে ইনকিলাব মঞ্চ ও শিক্ষার্থীরা
নিউজ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫

রাজধানীর শাহবাগ মোড়ে পুনরায় অবরোধ ও অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে চলে যাওয়ার পরই তারা পুনরায় শাহবাগে অবস্থান নেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতারা আজিজ সুপার মার্কেট থেকে মিছিল বের করে শাহবাগ মোড়ে পৌঁছান। আগে সকালে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তারা সাময়িকভাবে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছিলেন।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চলবে। সেই ঘোষণা অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের পরও তারা সেখানে অবস্থান শুরু করেছিলেন এবং সারা রাত কর্মসূচি পালন করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শনিবার বেলা ২টার দিকে অবস্থানরত নেতাকর্মীরা শরিফ হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।