বেগম জিয়ার মৃত ঘোষণার সময় পাশে ছিলেন যারা

রাজনীতি
বেগম জিয়ার মৃত ঘোষণার সময় পাশে ছিলেন যারা
নিউজ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

এভারকেয়ার হাসপাতালে মৃত্যুর সময় বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন তার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের স্ত্রী শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দারসহ পরিবারের সদস্যরা। এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দলের প্রেস উইং জানিয়েছে, বেগম খালেদা জিয়ার জানাজার সময় ও অন্যান্য কর্মসূচি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে ওঠে বলে জানিয়েছেন চিকিৎসকরা।