খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক প্রকাশ

রাজনীতি
খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক প্রকাশ
নিউজ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত শোকবার্তায় তিনি খালেদা জিয়ার অকাল মারা যাওয়া বাংলাদেশের রাজনীতির জন্য একটি অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন।

শোকবার্তায় শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে আমাদের রাজনৈতিক অঙ্গনে একটি শূন্যস্থান সৃষ্টি হলো।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার ছেলে তারেক রহমানসহ পরিবারের সকল শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করে বলেন, মহান আল্লাহ্‌ বেগম খালেদা জিয়ার পরিবার, বিএনপি নেতাকর্মী এবং গণমানুষকে এই শোক সহ্য করতে শক্তি ও ধৈর্য দান করবেন।