খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

রাজনীতি
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান
৩১ ডিসেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজাস্থলে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “আমি মরহুমা খালেদা জিয়ার বড় সন্তান। জীবিত থাকার সময় যদি কেউ তার কাছ থেকে ঋণপ্রাপ্ত থাকেন, অনুগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি তা পরিশোধের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।”

তারেক রহমান আরও বলেন, “যদি জীবিত থাকা অবস্থায় মরহুমা খালেদা জিয়ার কোনো ব্যবহার বা কথার কারণে কেউ আঘাত পেয়ে থাকেন, আমি তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। আল্লাহতালা যেন তাকে বেহেশত দান করেন।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব