ডা. তাহেরের চেয়ে তার স্ত্রীর সম্পদ ৫ গুণ বেশি

রাজনীতি
ডা. তাহেরের চেয়ে তার স্ত্রীর সম্পদ ৫ গুণ বেশি
নিউজ ডেস্ক
১ জানুয়ারি ২০২৬

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় তার এবং স্ত্রীর সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ হয়েছে।

হলফনামা অনুযায়ী, ডা. তাহেরের মোট স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৮৫ লাখ টাকা, যেখানে তার স্ত্রীর সম্পদ রয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা। উভয়েই পেশায় চিকিৎসক।

ডা. তাহেরের নামে রয়েছে মোট ১০ শতক কৃষিজমি ও ১৫ শতক অকৃষিজমি, যার অর্জনকালীন মূল্য ২২ লাখ ১৬ হাজার টাকা। স্ত্রীর নামে জমি ও তিনটি বাড়ির মূল্য ৩ কোটি ২২ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা, এবং ব্যাংক ও সঞ্চয়পত্রের মাধ্যমে আরও প্রায় এক কোটি ৭০ লাখ টাকা অস্থাবর সম্পদ রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নগদ অর্থ হিসেবে ডা. তাহেরের হাতে ৫১ লাখ ৮ হাজার ২২৪ টাকা এবং স্ত্রীর হাতে ২১ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা রয়েছে। এছাড়া ব্যাংক ঋণের পরিমাণ ডা. তাহের ও স্ত্রীর নামে মোট কয়েক কোটি টাকা।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, ডা. তাহেরের বিরুদ্ধে অতীতে মোট ৩৫টি মামলা হয়েছিল। তবে এগুলোর অধিকাংশ আদালতের আদেশে স্থগিত, প্রত্যাহার বা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।

ডা. তাহের কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান হওয়ায় মেডিকেল কলেজের নামে ৩ কোটি ১৪ লাখ ৭৪ হাজার টাকা কুমিল্লা এক্সিম ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে।

তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের ডেকরা গ্রামের বাসিন্দা। তার পিতা প্রয়াত সৈয়দ মোদেরুল হক চৌধুরী এবং মাতা আকসিরে জাহান চৌধুরী।