দুশ্চিন্তা থেকে বাঁচতে যে দোয়া পড়বেন
ইসলাম ধর্মে দোয়ার গুরুত্ব অপরিসীম। কোরআন ও হাদিসে বারবার দোয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। এক হাদিসে এমন একটি ছোট দোয়ার কথা বলা হয়েছে, যা সকাল ও সন্ধ্যায় সাতবার পাঠ করলে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সকল দুশ্চিন্তা থেকে হেফাজত করেন।
Arabic:
حَسْبِيَ اللهُ لا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
উচ্চারণ:
হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।
অর্থ:
“আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি তাঁর ওপর ভরসা করি এবং তিনিই মহান আরশের অধিপতি।”
(সূত্র: আবু দাউদ)
হযরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত,
“যে ব্যক্তি প্রত্যেক সকাল ও সন্ধ্যায় সাতবার এই দোয়া পড়বে—আল্লাহ তাআলা তাকে সব দুশ্চিন্তা ও বিপদ থেকে রক্ষা করবেন।” (আবু দাউদ)
হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত,
রসুলুল্লাহ (সা.) বলেছেন,
“তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়, যদি না সে তাড়াহুড়া করে এই বলে যে, ‘আমি দোয়া করলাম, কিন্তু কবুল হলো না।’”
(বুখারি, হাদিস: ৬৩৪০)
অন্য হাদিসে হযরত জাবির (রা.) বলেন,
“কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, আল্লাহ তাকে তা দান করেন, অথবা তদানুযায়ী তার কোনো বিপদ দূর করে দেন—যতক্ষণ না সে পাপাচারে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার উদ্দেশ্যে দোয়া করে।”
(তিরমিজি)
রসুলুল্লাহ (সা.) আরও বলেছেন:
“যদি কেউ চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক, তাহলে সে যেন সুখের সময় বেশি বেশি দোয়া করে।”
(তিরমিজি, হাদিস: ৩৩৮২)


