অন্যের ওয়াই-ফাই খোলা পেলে ব্যবহার করা কি জায়েজ?

ধর্ম
অন্যের ওয়াই-ফাই খোলা পেলে ব্যবহার করা কি জায়েজ?
নিউজ ডেস্ক
২৯ মার্চ ২০২৬

বর্তমান সময়ের প্রযুক্তি ব্যবহারে অনলাইন সংযোগ অপরিহার্য হয়ে উঠেছে। অনেক সময় মোবাইলে এমন ওয়াই-ফাই সিগনাল দেখা যায়, যার পাসওয়ার্ড দেওয়া থাকে না। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সব খোলা ওয়াই-ফাই ব্যবহার করা জায়েজ নয়।

ইসলামের দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে, যদি কোনো সরকার বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জনসাধারণের ব্যবহারের জন্য স্পষ্টভাবে ওয়াই-ফাই উন্মুক্ত করা হয়, তবে তা ব্যবহার করা জায়েজ। কিন্তু যদি ব্যক্তিগত বা অফিসের ওয়াই-ফাই পাসওয়ার্ড ছাড়া পাওয়া যায়, এটি ব্যবহার করা অযাচিত এবং অন্যায়ের সমান।

বিশেষজ্ঞরা উল্লেখ করেন, ভুল করে অন্যের ওয়াই-ফাই ব্যবহার করলে প্রথমে ব্যবহারকারীর কাছে ক্ষমা চাওয়া উচিত। যদি তা সম্ভব না হয়, ব্যবহার করা ওয়াই-ফাইয়ের আনুমানিক মূল্য অনুযায়ী সদকা প্রদান করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উত্তম।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইসলামিক সূত্রে বলা হয়েছে, অন্যের সম্পদ তাদের অনুমতি ছাড়া ব্যবহার করা জায়েজ নয়। আল্লাহ তাআলা বলেন, “হে ইমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয়— তা বৈধ।” (সূরা নিসা: ২৯)

বিশেষজ্ঞরা আরও সতর্ক করেছেন, “কারো সম্পদ তার অনুমতি ছাড়া ব্যবহার করা অন্যায়ের সমান। তাই প্রযুক্তি ব্যবহারেও সতর্ক থাকা উচিত।”