কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কি?

ধর্ম
কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কি?
নিউজ ডেস্ক
৫ মে ২০২৬

কোরবানি ও আকিকা—দুটিই ইসলামে গুরুত্বপূর্ণ ইবাদত, এবং উভয়টিই আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। তাই এক পশুতে কোরবানি ও আকিকার নিয়ত একসঙ্গে করা যাবে কি না—এ প্রশ্ন অনেকের মধ্যেই থাকে।

ইসলামী ফিকহ অনুযায়ী, বড় পশু যেমন গরু বা উট—যেগুলোতে একাধিক ব্যক্তি শরিক হয়ে কোরবানি করা যায়—সেসব পশুতে কোরবানির পাশাপাশি আকিকার অংশ রাখা বৈধ। অর্থাৎ, সাত অংশের একটি গরুতে কয়েকজন কোরবানি করলে, বাকি অংশগুলোতে আকিকার নিয়ত করা যেতে পারে। একইভাবে একাধিক ব্যক্তি মিলে আকিকাও করতে পারবেন।

প্রসিদ্ধ ফিকহগ্রন্থ রদ্দুল মুহতার-এ এ বিষয়ে অনুমোদন পাওয়া যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আকিকা সম্পর্কে হাদিসে গুরুত্বও এসেছে। মুহাম্মদ (সা.) বলেছেন, শিশুর জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে আকিকা করা, নাম রাখা এবং মাথার চুল মুণ্ডন করা উত্তম (সুনানে তিরমিজি)।

এছাড়া বর্ণনা রয়েছে, পুত্র সন্তানের জন্য দুটি ছাগল এবং কন্যা সন্তানের জন্য একটি ছাগল আকিকা করা উত্তম। তবে সামর্থ্য অনুযায়ী একটি দিয়েও আকিকা করা বৈধ।

আকিকা আদায়ের উত্তম সময় শিশুর জন্মের সপ্তম দিন। তবে সে সময়ে সম্ভব না হলে পরবর্তীতেও করা যাবে। এমনকি ঈদুল আজহার দিন কোরবানির সময়ও আকিকা আদায় করা বৈধ।