বিপিএলে আসছে নোয়াখালী? গুঞ্জন থাকলেও আনুষ্ঠানিকতা বাকি

খেলাধুলা
বিপিএলে আসছে নোয়াখালী? গুঞ্জন থাকলেও আনুষ্ঠানিকতা বাকি
নিউজ ডেস্ক
৩০ জুন ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার যুক্ত হতে পারে নতুন একটি নাম—নোয়াখালী রয়্যালস। বিভাগীয় শহর নয়, তবুও বিস্তৃত ক্রিকেটপ্রেমী জনগোষ্ঠী ও সম্ভাব্য স্পনসরশিপের জোরে নোয়াখালী এবার প্রথমবারের মতো আসতে পারে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসরে।

সোমবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই বলছেন, নোয়াখালীর এক ইংল্যান্ড প্রবাসী উদ্যোক্তা বিপিএলে ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহী এবং ইতোমধ্যে আনুষ্ঠানিক প্রস্তুতি নিচ্ছেন।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“আমরা এখনো নতুন কোনো দল অন্তর্ভুক্তির জন্য দরপত্র আহ্বান করিনি। সুতরাং এ বিষয়ে চূড়ান্ত কিছু বলাও সম্ভব নয়।”

যদিও বিসিবির পক্ষ থেকে এখনও নতুন দলের আবেদন আহ্বান করা হয়নি, তবুও ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সম্ভাব্য স্পনসর দল গঠনের প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। নোয়াখালী অঞ্চলের প্রতি বিশেষ আবেগ এবং ক্রিকেটের বিকাশে ভূমিকা রাখার লক্ষ্যে এই পরিকল্পনা করা হচ্ছে।

বিশ্বস্ত একটি সূত্র জানায়,

“যদি বিসিবি নতুন দল অন্তর্ভুক্তির জন্য দরপত্র আহ্বান করে, তাহলে ‘নোয়াখালী রয়্যালস’ নামেই আবেদন জমা পড়বে।”

নোয়াখালী বিভাগ না হলেও দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা। স্থানীয়ভাবে ক্রিকেটের চর্চা রয়েছে, রয়েছে সমর্থক শ্রেণি। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা গেছে ব্যাপক উৎসাহ ও জনমত।

এর আগে কুমিল্লা ও রংপুর বিভাগ হওয়ার আগেই বিপিএলে প্রতিনিধিত্ব করেছে। অর্থাৎ শুধুমাত্র বিভাগীয় শহর হলেই যে দল গঠনের সুযোগ থাকে, তা নয়। স্পনসর ও আয়োজন সক্ষমতার ভিত্তিতে বিসিবি অতীতেও ভিন্ন শহরকে অন্তর্ভুক্ত করেছে।