পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

খেলাধুলা
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা
নিউজ ডেস্ক
১৭ জুলাই ২০২৫

শ্রীলঙ্কা সিরিজ শেষ হওয়ার আগেই নতুন মিশনে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে শক্তিশালী পাকিস্তান। এ সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার (১৭ জুলাই) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলের নেতৃত্বে থাকছেন লিটন দাস। শ্রীলঙ্কা সিরিজের দল অপরিবর্তিত রাখা হয়েছে, অর্থাৎ নতুন করে কাউকে ডাকা হয়নি কিংবা বাদও দেওয়া হয়নি।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ সূচি:

  1. প্রথম টি-টোয়েন্টি: ২০ জুলাই

  2. দ্বিতীয় টি-টোয়েন্টি: ২২ জুলাই

  3. তৃতীয় টি-টোয়েন্টি: ২৪ জুলাই

সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাংলাদেশ স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।