১৮ বছর বয়সেই ব্যালন ডি’অরের শীর্ষ দৌড়ে স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল

খেলাধুলা
১৮ বছর বয়সেই ব্যালন ডি’অরের শীর্ষ দৌড়ে স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল
নিউজ ডেস্ক
১১ আগস্ট ২০২৫

নবীন স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল এবার ব্যালন ডি’অরের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায়। মাত্র ১৮ বছর বয়সী এই ফুটবল জাদুকরকে ৩০ সদস্যের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে, যা গত ৭ আগস্ট প্রকাশিত হয়।

গত রোববার বার্সেলোনার হয়ে জোড়া গোল করে নিজের প্রতিভা আরও উজ্জ্বল করেছেন ইয়ামাল। হুয়ান গ্যাম্পার ট্রফির ফাইনালে বার্সা ৫-০ গোলে ইতালিয়ান ক্লাব কোমোকে হারায়, যেখানে ইয়ামাল প্রথম গোল করেন ৪২ মিনিটে, আর দ্বিতীয়টি ৪৯ মিনিটে ফেরান তোরেসের পাস থেকে তার বাঁ পায়ে।

বার্সেলোনার কোচ হানসি ফ্লিক প্রাক-মৌসুমে দলের শক্তি বাড়ানোর লক্ষ্যে ইতোমধ্যে দক্ষিণ কোরিয়া সফরে সফলতা পেয়েছেন। এবার লা লিগায় মায়োর্কার মাঠে শুরু হবে শিরোপা রক্ষার লড়াই।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইয়ামালের পাশাপাশি দলের আরেক তারকা রাফিনহাও এই বছরের ব্যালন ডি’অরের জন্য মনোনীত হয়েছেন। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন পিএসজি’র উসমান দেম্বেলে ও রিয়ালের কিলিয়ান এমবাপে।

ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে।