ক্রিকইনফোর চোখে এশিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশ, জায়গা পেলেন সাকিব

খেলাধুলা
ক্রিকইনফোর চোখে এশিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশ, জায়গা পেলেন সাকিব
নিউজ ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ‘ইএসপিএনক্রিকইনফো’ প্রকাশ করেছে এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ। এই একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এশিয়ার অনেক কিংবদন্তির মাঝেও সাকিবের নাম জায়গা পাওয়ায় গর্বিত বাংলাদেশি ভক্তরা।

ক্রিকইনফোর এই একাদশ বাছাইয়ে প্রতি দেশ থেকে সর্বোচ্চ চারজন করে খেলোয়াড় রাখা হয়েছে। দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের সাবেক অধিনায়ক ও বিশ্বকাপজয়ী মহেন্দ্র সিং ধোনিকে।

এক নজরে ক্রিকইনফোর এশিয়া সেরা টি-টোয়েন্টি একাদশ:

  1. ওপেনার: সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা), মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)

  2. মিডল অর্ডার: বিরাট কোহলি (ভারত), সূর্যকুমার যাদব (ভারত),

  3. উইকেটরক্ষক ও অধিনায়ক: মহেন্দ্র সিং ধোনি (ভারত)

  4. অলরাউন্ডার: সাকিব আল হাসান (বাংলাদেশ), শহিদ আফ্রিদি (পাকিস্তান)

  5. স্পিনার: রশিদ খান (আফগানিস্তান)

  6. পেসার: উমর গুল (পাকিস্তান), জাসপ্রিত বুমরাহ (ভারত), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)

  7. দ্বাদশ খেলোয়াড়: সাঈদ আজমল (পাকিস্তান)

দলে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পাওয়াটা সাকিবের দীর্ঘ ক্যারিয়ারের আরেকটি বড় স্বীকৃতি। টি-টোয়েন্টিতে বল ও ব্যাট হাতে দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই দেখা হচ্ছে এই নির্বাচনে তার অন্তর্ভুক্তিকে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই দলে থাকা প্রতিটি খেলোয়াড়ই এক সময় এশিয়ার ক্রিকেটকে দাপটের সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন। তবে সাকিবের মতো একজন খেলোয়াড়ের উপস্থিতি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের জন্য একটি বড় মাইলফলক।