রোনালদোর গোলে পর্তুগালের নাটকীয় জয়

খেলাধুলা
রোনালদোর গোলে পর্তুগালের নাটকীয় জয়
নিউজ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে ৩-২ গোলে জয় তুলে নিয়েছে ইউরোপের নেশন্স কাপ চ্যাম্পিয়ন পর্তুগাল। হাঙ্গেরির সঙ্গে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।

৪০ বছর বয়সী সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপ বাছাইপর্বে তার ৩৯তম গোল পূর্ণ করলেন। এর মাধ্যমে তিনি গুয়াতেমালার কার্লোস রুইসের সঙ্গে যৌথ সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম লেখালেন, এবং আর্জেন্টিনার লিওনেল মেসিকে তিন গোলের ব্যবধানে পিছনে ফেললেন।

রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারে গোল সংখ্যা এখন ২২৩ ম্যাচে ১৪১টি, যা পুরুষ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় হাঙ্গেরি, ২১ মিনিটে বারনাবাস ভার্গার গোলেই ১-০। তবে ৩৬ মিনিটে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বার্নার্দো সিলভা সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে রোনালদোর পেনাল্টি গোলে পর্তুগাল এগিয়ে গেলেও, ৮৪ মিনিটে আবারো ভার্গার গোল সমতা ফিরিয়ে দেয় হাঙ্গেরির পক্ষে।

ম্যাচের ড্র-এর দিকে ঝুঁকলে ৮৬ মিনিটে হোয়াও ক্যানসেলোর গোলে পর্তুগাল নিশ্চিত করে জয়।

এর আগে শনিবার আর্মেনিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয়ী পর্তুগালের হয়ে দুই গোল করেছিলেন রোনালদো। গ্রুপ ‘এফ’-এ টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রবার্তো মার্টিনেজের দল। হাঙ্গেরি ও আয়ারল্যান্ড দুটোই রয়েছে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।